একাধিকবার ধর্ষণে দুইবার গর্ভবতী হয়ে পড়ি, অভিযোগ রাবি ছাত্রীর

অভিযুক্ত ফেরদৌস মোহাম্মদ শ্রাবণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’ করা হয়েছে এমন অভিযোগে গেলো ১৪ নভেম্বর রাতে নগরীর মতিহার থানায় এ মামলা রেকর্ড করা হয়। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফেরদৌস মোহাম্মদ শ্রাবণ বিশ্ববিদ্যালয়ের […]

বাবার মৃত্যুর শোকে এক ঘণ্টা পর ছেলেরও মৃত্যু হয়েছে।

joypurhat

জয়পুরহাট সদর উপজেলার দোগাছী শিমুলিয়া গ্রামে গতকাল রোববার রাতের দিকে বাবার মৃত্যুর শোকে এক ঘণ্টা পর ছেলেরও মৃত্যু হয়েছে। বাবা ও ছেলের দাহ আজ সোমবার সকাল আটটায় একইসঙ্গে সম্পন্ন হয়েছে। মৃত বাবার নাম মহিম চন্দ্র মণ্ডল (৯৫) এবং মৃত ছেলের নাম সুদেব চন্দ্র মণ্ডল (৭০)। সে পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। গ্রামবাসী সূত্রে […]

আমরা জেমির জন্য খেলব।

football player

নেপালের বিপক্ষে প্রায় পাঁচ বছর পর জয় পেয়েছে বাংলাদেশ। দুটি প্রীতি ম্যাচের সিরিজে গত ১৩ নভেম্বর প্রথম ম্যাচে ২-০ গোলের ব্যবধানে হারায় নেপালকে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে কিছু ভুল ত্রুটি থাকলেও দিন শেষে জয়টা লাল-সবুজের। দীর্ঘ বিরতির পর নেপালও মাঠে […]

৫০ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ

sylhet farmacy

সিলেটের টিলাগড় এলাকার শাহ কবির ড্রাগ হাউস নামের এক ফার্মেসিতে ৫০ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছে ভোক্তা অধিকার। পরে ওই ড্রাগ হাউসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিলাগড় এলাকার ওই ফার্মেসি অনেক দিন থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিল বলে অভিযোগ ছিল। আজ বিকেলে টিলাগড়ের ওই ফার্মেসি থেকে দীর্ঘক্ষণ অভিযান শেষে বিভিন্ন ওষুধ কোম্পানির […]

সুস্থ থাকতে কোন সময় হাঁটবেন?

image 110255 1605359229

করোনাকালে অনেকেই চলাচল কমিয়ে দিয়েছেন। তবে সুস্থ থাকতে হলে হাঁটার বিকল্প নেই। হাঁটলে মানসিক ও শারীরিক অবস্থা উভয়েই ভালো থাকে। নিয়ম মেনে হাঁটলে মেদের সমস্যা, ওজন কমানো, মানসিক অস্থিরতা, শরীরের ব্যথা-বেদনার সমস্যা দূর হয়। হাঁটলে শরীরও থাকে চনমনে। সোজা না হেঁটে যদি পেছন দিকে করে হাঁটেন তাহলে আরও দ্রুত সুফল পাওয়া যায়। কিন্তু সেই নিয়মে […]

পায়ের গোড়ালি ও তালুতে ব্যথা হলে যা করবেন

image 110260 1605361360

প্লান্টার ফাসা হলো পায়ের গোড়ালি থেকে আঙুল পর্যন্ত একটি শক্ত লিগামেন্ট বা টিস্যুর চ্যাপ্টা ব্যান্ড, যা আমাদের পায়ের বাঁক (আর্চ)কে সাপোর্ট দিয়ে থাকে। এই শক্ত লিগামেন্টে স্ট্রেইন বা চাপের কারণে ইনফ্লামেশন হয়, ফলে পায়ের গোড়ালিতে ব্যথা হয়, এমনকি ফুলেও যেতে পারে। একে প্লান্টার ফাসাইটিস বলে। কোলাজেন ডিজেনারেশন হয় প্লান্টার ফাশাতে। (ক্যালকেনিয়াম টিউবরোসিটি এর চারপাশের পেরিফ্যাসিয়াল […]

ঘন ঘন গ্যাস হচ্ছে? তিন খাবার বুঝেশুনে খান

image 110337 1605452653

পেটের মধ্যে হুড়মুড় করা আর একটু পর বায়ু ছাড়া কার বা ভালো লাগে। তবে খাদ্যাভ্যাসের কারণে এই সমস্যায় পড়েন অনেকেই। গ্যাস অম্বলের সমস্যা আর মুঠো মুঠো নিজের মতে ওষুধ খেয়ে তার সমাধান মোটেও ভালো অভ্যাস নয়। প্রতিদিনের জীবনধারায় সামান্য পরিবর্তন এবং খাদ্যতালিকায় কিছু খাবার সংযোজন করলেই নিত্যদিনের এই সমস্যা থেকে স্বস্তি পেতে পারেন। কিছু খাবার […]

অমৃতাকে জোর করে চুমু খান অমিতাভ

image 110362 1605505842

ঘুরে ফিরে বলিউড নায়িকা রেখার সঙ্গেই অমিতাভ বচ্চনের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। রেখা ছাড়া আরও একজন নারীকে মন দিয়েছিলেন অমিতাভ। এক সময় অমৃতা সিংয়ের প্রতিও তীব্র আকর্ষণ জন্মেছিল তার মনে। অমৃতাকে তিনি নাকি এতোটাই পছন্দ করতে যে শুটিংয়ের বাইরে তাকে অন্য নায়কের সঙ্গে দেখতে একেবারেই পছন্দ করতেন না। এক পার্টিতে অমৃতাকে জোর করে চুমু খান […]

অস্কার মনোনয়নের জন্য বাংলাদেশি ছবি আহ্বান

image 110378 1605513861

৯৩তম অস্কার প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য দেশের সিনেমা আহ্বান করেছে অস্কার বাংলাদেশ কমিটি। নির্বাচিত চলচ্চিত্রটি অস্কারের বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে লড়াই করবে। জানা গেছে, গেলো বছরের ১ অক্টোবর ২০১৯-এর পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাত দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এরপর এটি চূড়ান্ত বাছাই করে অস্কার মনোনয়নের জন্য […]

লাইফ সাপোর্ট থেকে আইসিইউতে আজিজুল হাকিম

image 110386 1605516304

বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত। এদিকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে তাকে। বর্তমানে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসা চলছে আজিজুল হাকিমের। আজিজুল হাকিমের স্ত্রী ও নাট্যকার জিনাত হাকিম জানান, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আজিজুল হাকিম এখন নিবিড় পরিচর্যায় […]

লিভার ক্যানসারে আক্রান্ত বাদল রায়

image 110393 1605518632

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন নিয়েও পরে সেটি প্রত্যাহার করে বেশ আলোচনায় আসেন সাবেক ফুটবলার বাদল রায়। নির্বাচন প্রত্যাহারের কারণ হিসেবে জানা যায় তিনি অসুস্থতা বোধ করায় সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। সেই অসুস্থতা যে অনেক বড় দুঃসংবাদ হয়ে আসবে সেটা কে জানতো। দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছেন এই সাবেক ফুটবলার। জানা গেছে লিভার […]

সাকিব আল হাসানকে কুপিয়ে হত্যার হুমকি

image 110401 1605522234

সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন ‘মহসিন তালুকদার’ নামের এক ব্যক্তি। রবিবার রাত ১২টার দিকে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দেন সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন তালুকদার। এসময় মহসিন নামের ওই ব্যক্তি হাতে রাম দা নিয়ে কুপিয়ে মেরে ফেলার কথা বলেন। এক বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরেছেন সাকিব। নিষেধাজ্ঞার […]

পিএসএলের ফাইনালে উঠলো তামিমের লাহোর

image 110349 1605495662

তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স পাকিস্তান সুপার লিগের পিএসএলের ফাইনালে উঠে গেছে। লাহোর দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে মুলতান সুলতানসকে ২৫ রানে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালের টিকিট নিশ্চিত করে। আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শিরোপার লড়াইয়ে করাচি কিংসের মুখোমুখি হবে লাহোর। দলদুটি প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। পাকিস্তানের ঘরোয়া খেলায়ও লাহোর-করাচির প্রতিদ্বন্দ্বিতা বেশ পুরোনো। তাই এক জমজমাট […]

সাইপ্রাসকে দুই ভাগ করার প্রস্তাব দিলেন এরদোয়ান

image 110391 1605518053

সাইপ্রাসকে দুই ভাগ করার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যেখানে গ্রিকভাষীদের প্রাধান্য অর্থ্যাৎ সেটি দক্ষিণ সাইপ্রাস এবং তুর্কিদের প্রাধান্যের অংশ উত্তর সাইপ্রাস আলাদা দুটি দেশের প্রস্তাব করেন তিনি। রোববার বিতর্কিত সমুদ্রসৈকত ভারোশাতে প্রমোদ ভ্রমণে গিয়ে এরদোগান ওই প্রস্তাব দেন। আল জাজিরার খবরে বলা হয়, ১৯৭৪ সাল থেকে উত্তর সাইপ্রাস তুরস্কের দখলে আছে। সেখানে […]

করোনায় বিশ্বে মৃত্যু ১৩ লাখ ২৪ হাজার ছাড়াল

image 110384 1605515629

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে এখনো বিপর্যস্ত গোটা পৃথিবী। ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৪৮ লাখ ৯ হাজার ছাড়িয়ে গেছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২৪ হাজারেরও বেশিতে। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত […]