রিফাত রাহুল খাঁন ;শোবিজ ডেস্ক :উপমহাদেশের বরেণ্য গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ার ও তার মেয়ে সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার এবারই প্রথম একসঙ্গে কোন গানের মিউজিক ভিডিওতে বা গানচিত্রে মডেল হিসেবেও অংশগ্রহন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে তৈরী হয়েছে ‘বজ্রকন্ঠে বলে শেখ মুজিব’ শিরোনামের গানটি। এটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং এই গানের মিউজিক ভিডিওতেই আবৃত্তিও করেছেন গাজী মাজহারুল আনোয়ার। আর এই আবৃত্তির মধ্যদিয়েই কোন গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। আরো আছেন কিংবদন্তদী সঙ্গীতশিল্পী বশির আহমেদ’র যোগ্য উত্তরসূরী হোমায়রা বশির ও রাজা বশির। মূলত বশির আহমেদ’র ছেলে রাজা বশিরই গানটির সুর সঙ্গীত করার পাশাপাশি গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। গানটি গেয়েছেন দিঠি আনোয়ার, হোমায়রা বশির ও রাজা বশির। গাজী মাজহারুল আনোয়ার বলেন, মূলত আমার মেয়ের অনুপ্রেরণাতেই এই গানের মিউজিক ভিডিওতে আমার অংশ নেয়া। নিজেকে নতুন করে দেখার অপেক্ষায় আছি। আন্তরিক ধন্যবাদ হোমায়রা ও রাজাকে।’  সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার বলেন, এই মুহুর্তে সত্যিই আমি ভীষণ আনন্দিত । কারণ আব্বু প্রথমবারের মতো কোন গানের মিউজিক ভিডিওতে যেকোনভাবেই হোক উপস্থিত হয়েছেন। অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা হোমায়রা আপা ও রাজা বশিরের প্রতি। তাদের আন্তরিকতার কারণেই এই গানটি হয়ে উঠা, আব্বুর অংশগ্রহন করা। আরো বেশি আনন্দিত আমি এ কারণেই যে আব্বু আগামী ২৪ মার্চ স্বাধীনতা পদক পেতে যাচ্ছেন। এর আগে আব্বু একুশে পদক পেয়েছিলেন।’ দিঠি আনোয়ার বলে, গতকাল ১৬ মার্চ সন্ধ্যায় সারগাম সাউ- স্টেশন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *