সরে দাঁড়ালেন রুবেল

ইনজুরিতে ভুগছেন রুবেল হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিতই ছিলেন তিনি। নির্বাচকরা হয়তো তার অবস্থা দেখে তারপর সিদ্ধান্ত নিতেন। তবে রুবেল সেই সময় পর্যন্ত অপেক্ষা করলেন না। জাতীয় দলের ডানহাতি এই পেসার নিজে থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রুবেলের কোমরে সমস্যাটার উৎপত্তি সর্বশেষ নিউজিল্যান্ড সফরেই। গত এপ্রিলে দেশের অন্যতম সেরা পেসার জানিয়েছিলেন, তার কোমড়ের ডিস্কে ব্যথা আছে। খেলার মতো উপযুক্ত হতে আরও অন্তত মাসখানেক লাগতে পারে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘রুবেলের কোমড়ের সমস্যা আছে।
সে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছে।’ পরে রুবেল হোসেন বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার জন্য শারীরিকভাবে প্রস্তুত নই।’
আগের দিন বিসিবির প্রধান চিকিৎসক বলেছিলেন, ‘১২-১৫ বছর খেলা পেস বোলারদের জন্য সহজ নয়। রুবেলের মতো পৃথিবীর অনেক বোলারই এই সমস্যায় ভুগছে। তো দেখা যায় ওদের ক্যারিয়ার দীর্ঘ হয় না, বা অন অ্যান্ড অফ হয়। মাঝেমাঝে খেলে আবার ড্রপ হয় আবার খেলে। নিউজিল্যান্ড সফরেই চোট ভুগিয়েছে রুবেলকে। পুনর্বাসনের অংশ হিসেবে এখন আর তার টানা খেলা চালিয়ে যাওয়ার সুযোগ নেই। তাই কখন বিশ্রাম নেবেন, তা বেছে নিতে হবে তাকেই।’
২০০৯’র জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রুবেল হোসেনের। ২০২০’র ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে খেলেন সর্বশেষ টেস্ট। তবে সর্বশেষ ওয়ানডে খেলেছেন নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটনে চলতি বছরের ২৬শে মার্চ। ক্যারিয়ারে ১০৪ ওয়ানডেতে ১২৯ উইকেট শিকার এই ডানহাতি পেসারের।

আরো দেখুন

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত আমতলী উপজেলার নুরজাহান ক্লাবে

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জহুরুল হক মিলু, নড়াইল “সত্যের পথে অর্ধশত পেরিয়ে” এই