ভারতে একদিনে প্রাণ গেল সর্বোচ্চ ৪৫২৯ জনের

ভারতে করোনা ভাইরাসের ভয়াল থাবায় মৃত্যুতে নতুন নতুন রেকর্ড গড়ছে প্রতিদিনই। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর একদিনে সর্বোচ্চ ৪৫২৯ জনের প্রাণ কেড়েছে। গত ২৪ ঘণ্টায় এত সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে থাকা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি এর আগে কোভিড-১৯ এ একদিনে এত মৃত্যু দেখেনি। একদিন আগে দেশটিতে ৪৩২৯ জনের মৃত্যু হয়েছিল। তখন সেটিই ছিল মহামারীতে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে চলতি মাসের ১২ মে দেশটিতে ৪২০৫ জনের মৃত্যু হয়েছিল, দুই দিন আগ পর্যন্ত সেটিই ছিল দেশটিতে কোভিড-১৯ এ একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে থাকা দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা এখন দুই লাখ ৮৩ হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে।
এদিন নতুন রোগীর সংখ্যাও আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে, শনাক্ত হয়েছে দুই লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। আগের দিন মঙ্গলবার দুই লাখ ৬৩ হাজারের কিছু বেশি রোগী শনাক্ত হয়েছিল।

নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০ জনে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির