লকডাউনের তৃতীয় দিন

সাতদিনের কঠোর বিধিনিষেধের আজ তৃতীয় দিন। গত দুদিনের রাজধানীর চিত্র ছিল ভিন্ন। কার্যত ছিল অনেকটাই ফাঁকা। তবে আজ সকাল থেকে অনেকটা বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। দুদিনের কড়াকড়ি কাটিয়ে রিকশায় সরব হয়ে উঠেছে রাজধানী। টুকটাক ব্যক্তিগত গাড়িও চোখে পড়েছে। পুলিশের চেকপোস্টগুলোতে অনেকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে।
মতিঝিল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ, মগবাজার, সাতরাস্তা, কারওয়ানবাজার সর্বত্রই রিকশা চলছে ব্যাপক হারে।
রাজারবাগ প্রথম দুদিন গলিতে চালালেও আজকে প্রধান সড়কে রিকশা চালাচ্ছেন। সকাল ছয়টা থেকে অনেক পথে চালালেও কোথায় কেউ আটকায়নি। মাঝে-মধ্যে যাত্রীর পরিচয় জানতে চাওয়া হয়েছে।
বেগুন বাড়ি এলাকার আশরাফও কথা বললেন একই সুরে। তিনি জানান, গ্যারেজ থেকে কম বের হয়েছেন তিনি। তবে তিনি প্রতিদিনই গাড়ি নিয়ে বেরিয়েছেন। কোথাও যাত্রী পরিবহনে বাধা পাননি।
রাজধানীর মালিবাগ, মগবাজার এলাকায় প্রতিবেদকের চোখে রিকশার জটে দৃশ্য দেখা মিলেছে। মগবাজার মোড়ে সেনাবাহিনী ও পুলিশকে ব্যারিকেড দিয়ে যাত্রীর পরিচয় জানতে চাওয়ায় দীর্ঘ লাইন দেখা গেছে।
উল্লেখ্য, করোনার সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে সাতদিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গতকাল কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ২১৩ জনকে ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে ৩২০ জনকে। প্রথমদিন আটক করা হয় ৫৫০ জনকে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির