“বৃক্ষ নিধন আর নয় ‘দেশকে করুন বৃক্ষময়’ এই স্লোগানে ”মাঞ্জার” বৃক্ষরোপণ কর্মসূচি”

বৃক্ষ নিধন আর নয় ‘দেশকে করুন বৃক্ষময়’ এই স্লোগান কে সামনে রেখে ”মাঞ্জার” পক্ষ থেকে পুরান ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে ফলজ , বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হয়।

আজ ছিলো এই সংগঠনটির একটি বিশেষ দিন। মাঞ্জার উপদেষ্টাদের একজন আমাদের শ্রদ্ধেয় গাজী সারোয়ার হোসেন বাবু ভাই এর জন্মদিন। তাই এই বিশেষ দিন কে স্মরণীয় করতে অজকের দিনটিকেই বৃক্ষ রোপন এর দিন হিসেবে বাছাই করি আমরা। এবং পুরান ঢাকার কে এল জুবিলী স্কুলে তিনি নিজে উক্ত কর্মসূচীতে গাছের চারা রোপণের মাধ্যমে আমাদের কর্মসূচি শুভ উদ্ভোধন করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালকবৃন্দ সহ সংগঠনের সেচ্ছাসেবকবৃন্দ।

উল্লেখ্য, গত ২ বছর ধরে তাদের নিজস্ব তহবিল থেকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া থাকা মানুষের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দিয়ে আসছে।

সংগঠনটির অন্যতম সদস্য কে এম আল মুনিম সিদ্দিকী ( প্রান্ত ) জানান, পুরো বিশ্ব যখন থমকে আছে, তখন প্রকৃতি তার নিজের রুপে সেজে উঠেছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজে প্রকৃতিকে নানাভাবে ব্যবহার করছি, কিন্তু কখনোই প্রাকৃতিক ভারসাম্যের গুরুত্ব দেইনা। তাই আমরা চেষ্টা করেছি বৃক্ষরোপনের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য সকলকে অনুপ্রাণিত করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্যবৃদ্ধি করতে আমরা সর্বত্র এগিয়ে আসবো ইনশাআল্লাহ।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির