২০০ পরিবারের পাশে নবজ্যোতি ফাউন্ডেশন

২০০ পরিবারকে খাবার দিয়েছে নবজ্যোতি ফাউন্ডেশন
করোনাকালে অসহায় দুইশ’ দরিদ্র পরিবারকে খাবার সহায়তা দিয়েছে নবজ্যোতি ফাউন্ডেশন।

সম্প্রতি ফাউন্ডেশনের মালিবাগ চৌধুরীপাড়া অফিসের সামনে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের ২৩ নম্বর কাউন্সিলর শাখাওয়াত হোসেন।

নবজ্যোতি ফাউন্ডেশন প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, তিন কেজি পেঁয়াজ এবং এক কেজি করে তেল, ডাল ও লবণ বিতরণ করে।

এ সময় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ইঞ্জিনিয়ার হালিমুর রহমান বলেন, মানবতার সহায়তায় এ ফাউন্ডেশন শুরু থেকে কাজ করে যাচ্ছে। করোনা শুরুর পর থেকে আমরা বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা দিয়ে আসছি। এ কার্যক্রম চলমান থাকবে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম জানান, গতবছর ফাউন্ডেশনটি চালুর পর থেকে রাজধানী ঢাকাসহ কুমিল্লার নরসিংদীতে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া ফাউন্ডেশনটি দরিদ্রদের বিনা খরচে চিকিৎসা ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা করে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির