বার্সায় মেসির সেই জার্সির কী হবে?

মঙ্গলবার (১০ আগস্ট) স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, এ জার্সি অধরাই থাকবে আপাতত। লা লিগায় যেহেতু জার্সি তুলে রাখার নিয়ম নেই, তাই এটিকে একেবারে অবসরেও পাঠিয়ে দেওয়া হচ্ছে না।

প্রায় এক দশক বার্সেলোনায় দশ নম্বর জার্সিটি পরে আসছেন মেসি। ক্যারিয়ারে তিনি ক্লাবটির অন্যতম সফল ফুটবলারও। শুরুর দিকে থেকে এ যাবতকাল মেসি বার্সাকে এনে দিয়েছেন অনেক আরাধ্য সাফল্য, যা তাকে ছাড়া কল্পনাও করা যায় না। মেসিও এ জার্সি গায়ে পেয়েছেন ব্যক্তিগত অনেক সাফল্য। তাই বার্সায় তার জার্সিটি অনেক গুরুত্বপূর্ণ একটি অনুসঙ্গ হয়ে উঠেছে বর্তমান প্রেক্ষাপটে। কে সাহস করবেন মেসির এ জার্সিতে গায়ে দিতে?

মেসির বিদায়ের দিন বার্সেলোনা হুয়ান গাম্পার ট্রফিতে য়্যুভেন্তাসের বিপক্ষে খেলেছে। ওই দিনও মেসির জার্সি কেউ ধরার সাহস করেননি। নিয়ম বলছে, লা লিগায় কোনো জার্সিকে চিরদিনের অবসরে পাঠানোর নিয়ম নেই। তাই মেসির সম্মানার্থে বার্সা এ জার্সিকে একেবারে শোকেসে উঠিয়েও রাখতে পারছে না। তবুও এটা অনেকেই মানেন যে, মেসির অবর্তমানে এ জার্সি কেউ ছুয়েও দেখবেন না।

লিও মেসির আগে বার্সেলোনায় আরও অনেক কিংবদন্তি খেলোয়াড় এই ১০ নম্বর জার্সি পরে খেলে গেছেন। এই তালিকায় আছেন ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহোও। ফুটবল নিয়ে যিনি কারিকুড়ির অন্ত রাখেননি। অনেকটা তার কাঁধে চড়েই বার্সার আলো বাতাসে বেড়ে উঠেছিলেন মেসি। বার্সায় দশ নম্বর জার্সি পরে খেলেছেন অ্যাঞ্জেল কুয়েলার, জিওভান্নি, রিভালদো, রোমান রিকুয়েলমি ও লিটমানেন।

চলতি বছরের ১ জুলাই ফ্রি এজেন্টে পরিণত হন মেসি। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা বলেছিলেন, বার্সা মেসির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। সব কিছু সঠিক পথেও এগুচ্ছে। এরপরই সবকিছু তছনছ করে দিয়ে বৃহস্পতিবার (৫ আগস্ট) বিদায় নেন মেসি। ওই দিন শৈশবের ক্লাবটি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। এর প্রায় তিন দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্সেলোনা থেকে বিদায় নেন আর্জেন্টাইন তারকা। পিএসজির সঙ্গে ঘাট-ছড়া বাঁধার দ্বারপ্রান্তে এখন তিনি।

আরো দেখুন

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত আমতলী উপজেলার নুরজাহান ক্লাবে

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জহুরুল হক মিলু, নড়াইল “সত্যের পথে অর্ধশত পেরিয়ে” এই