বোমা মেরে ভারতের বিমানবাহী রণতরী উড়িয়ে দেয়ার হুমকি

বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বেনামি উৎস থেকে এক ইমেইলের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
সোমবার (০৬ সেপ্টেম্বর) ভারতের কোচিন শিপইয়ার্ড কর্তৃপক্ষের কাছে বেনামি উৎস থেকে একটি ইমেইল আসে। ইমেইলে
বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর সম্পত্তি নষ্ট করার হুমকি দেওয়া হয়।

এছাড়াও কোচিন শিপইয়ার্ড এবং নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় দ্রুত পুলিশকে বিষয়টি জানায় কর্তৃপক্ষ। তদন্তে নামে আরনাকুলাম সাউথ থানার পুলিশ। এ ঘটনায় আইটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

কেবল স্থানীয় পুলিশই নয়, ঘটনার তদন্ত শুরু করেছে একাধিক কেন্দ্রীয় সংস্থাও। কোন উৎস থেকে এই ধরনের ইমেইল এলো, তা খুঁজে বের করার চেষ্টা করছে।

২০২২ সাল নাগাদ ভারতের নৌবাহিনীর বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের। বর্তমানে সমুদ্র ট্রায়াল চলছে এ রণতরীর।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি