করোনায় বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটারের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডার জন ওয়াটকিন্স। শুক্রবার ডারবানে তার মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯৮ বছর ১০ দিন। ফলে সবচেয়ে প্রবীণতম টেস্ট ক্রিকেটার হিসেবে চলে গেলেন তিনি। আক্রমণাত্মক মিডলঅর্ডার ব্যাটসম্যান ও মিডিয়াম পেসার ওয়াটকিন্সের ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেস্টে অভিষেক হয়। ১৫টি টেস্ট খেলা এই ক্রিকেটার […]

বোমা মেরে ভারতের বিমানবাহী রণতরী উড়িয়ে দেয়ার হুমকি

বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বেনামি উৎস থেকে এক ইমেইলের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। সোমবার (০৬ সেপ্টেম্বর) ভারতের কোচিন শিপইয়ার্ড কর্তৃপক্ষের কাছে বেনামি উৎস থেকে একটি ইমেইল আসে। ইমেইলে বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর সম্পত্তি নষ্ট করার হুমকি দেওয়া হয়। এছাড়াও কোচিন […]

গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

করোনা টিকার বিশেষ ক্যাম্পেইনের (গণটিকা) আওতায় আগস্টে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দেশব্যাপী একযোগে শুরু হয় এ কার্যক্রম। টিকা গ্রহণকারীরা প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্রে নিতে হচ্ছে। টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হচ্ছে। এদিকে […]