বিনোদন রিপোর্টঃ

ছোট বেলায় বাবার কাছে গানের হাতেখড়ি আমার,সেই থেকে সঙ্গীতের সাথেই আছি।আমৃত্যু গানের মাঝে ডুবে থাকতে চাই।

কথাগুলো সময়ের ব্যস্ততম সঙ্গীতশিল্পী ও কম্পোজার শিমুল দীপ বিজনের। বৃহস্পতিবার মগবাজার ওয়ারলেস গেইটে তার নিজস্ব স্টুডিও বি-মিউজিক স্টেশনে নিজের স্বপ্ন ও বাস্তবতার কথা গুলো শেয়ার করেন এই প্রতিবেদকের সাথে।

অসাধারণ কম্পোজিশন ও চমৎকার গায়কীর কারনে বর্তমানে সমানতালে ব্যস্ত সময় পার করছেন এই তরুণ কন্ঠশিল্পী।

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলায় জন্ম ও বেড়ে ওঠা বিজনের।পুরো নাম শিমুল দীপ বিজন হলেও ইন্ডাস্ট্রিতে বিজন নামেই সবাই ডাকে প্রিয় এই মানুষটিকে।

ছোট বেলায় প্রথম সঙ্গীতে হাতে খড়ি হয় বাবা অনীল চন্দ্র দাস এর হাত ধরে,পরবর্তীতে নজরুল সঙ্গীতের উপর ছায়ানটে গান শিখেন তিনি।২০০৭ ইং সালে বাংলাদেশ টেলিভিশনে ফোক শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন বিজন।এছাড়া ২০১৮ইং সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্টাফ-নোটেশনের উপর এক বছরের কোর্স সম্পন্ন করেন।

২০১৬ইং সালে নিজের কম্পোজিশনে প্রথম একক এ্যালবাম জনপ্রিয় অডিও ভিডিও লেবেল ঈগল মিউজিকে প্রকাশিত হয়।পরবর্তী সময়ে ফাঁকি,আমি ভুল করেছি,শঙ্খচিল, ভব সংসার শিরোনামের মিউজিক ভিডিও গানগুলো বেশ জনপ্রিয়তা পায়।

এই পর্যন্ত তার কম্পোজিশন ও সুরে প্রায় ৫০টির অধিক গান প্রকাশিত হয়েছে।বিজনের সুরে গেয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী সুকুমার বাউল,প্লাবন কোরেশী,বাউল মিলন, মৌসুমি মীম সহ উদীয়মান বেশ কয়েকজন শিল্পী।

জানতে চাইলে বিজন বলেন,আমার বাবা ও মায়ের অনুপ্রেরণায় আমি আজ সঙ্গীতে আছি,সঙ্গীত এখন আমার নেশা ও পেশা। গানই আমার স্বপ্ন গানই আমার সাধনা, গানের মাধ্যমে নিজের প্রশান্তি খুজে পাই।যতদিন বেঁচে থাকবো গান গেয়ে যাবো।সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *