বিনোদন রিপোর্টঃ

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যনারে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী ও সেরাকন্ঠ খ্যাত প্রিয়াঙ্কা পিয়ার কন্ঠে মৌলিক গান ‘বিনোদিয়া’
গানটির কথা,সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্লাবন কোরেশী নিজেই।

সম্প্রতি গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে।গানটিতে অভিনয় করেছেন কন্ঠশিল্পী প্লাবন কোরেশী ও প্রিয়াঙ্কা পিয়া।গানটির ভিডিও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।

খুব শীঘ্রই গানটি ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এমনটাই জানিয়েছেন প্লাবন কোরেশী।

জানতে চাইলে প্লাবন কোরেশী বলেন,বিনোদিয়া একটি চমৎকার গান,গানটির মাধ্যমে শ্রোতারা একটি ভালো গানের স্বাদ পাবে।এই গানটি করার জন্য ধ্রুব মিউজিক স্টেশন ও ধ্রুব দাদার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।আশা করছি গানটি সবার মনের খোরাক জোগাবে।

প্রসঙ্গে প্রিয়াঙ্কা পিয়া বলেন,গানটির কথা সুর খুবই সুন্দর,প্লাবন স্যারের সাথে গানটি গাইতে পেরে আমি খুবই আনন্দিত।আশা করছি গানটি সবার প্রশংসা কুড়াবে।

পরিচালক সৌমিত্র ঘোষ ইমন বলেন,সবমিলিয়ে দারুণ একটি কাজ মিউজিক্যাল ফিল্ম বিনোদিয়া।কাজটি করতে পেরে আমি বেশ আত্মতৃপ্তি পেয়েছি।চমৎকার এই গানটির জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *