জিদান ও পেইজলিকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন আনচেলত্তি

লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা শোকেসে তুলেছে লস ব্লাঙ্কোসরা।

শনিবার রাতে ফ্রান্সের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে রিয়ালের এ কীর্তি গড়ার সঙ্গে সঙ্গে ইতিহাসে নাম লেখালেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।

ইতিহাসে প্রথম কোচ হিসাবে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন এই ইতালীয় কোচ। গত রাতের ফাইনালের আগে এ রেকর্ডে রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলির সঙ্গী হয়েছিলেন আনচেত্তলি।

সবারই তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের রেকর্ড ছিল। এবার জিদান ও পেইজলিকে ছাপিয়ে গেলেন ৬২ বছর বয়সি আনচেত্তলি।

২০১৩-১৪ মৌসুমে আনচেত্তলির অধীনে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা ঘরে তুলে রিয়াল।

অবশ্য ইতিহাস এর আগেও গড়েছেন ইতালিয়ান এই ফুটবল ম্যানেজার। তার হাত ধরে ২০০২-০৩ ও ২০০৬-০৭ মৌসুমে এসি মিলান দুইবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।

চলতি মাসের শুরুতেই আনচেত্তলির অধীনে লা লিগা চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ।

সে হিসেবে ইতিহাসের প্রথম ও একমাত্র কোচ হিসেবে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগের সবকটিতে শিরোপা জয়ের কীর্তি গড়েছেন আনচেত্তলি।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির