মারিউপোল ছাড়ল রাশিয়ার সেই জাহাজ

স্টিল বোঝাই করতে গত সপ্তাহে ইউক্রেনের মারিউপোলে একটি দৈত্যকার জাহাজ নিয়ে আসে রাশিয়া।

সেই জাহাজটি মারিউপোল থেকে ২ হাজার ৫০০ টন স্টিল বোঝাই করে রাশিয়ার রোস্তোভের উদ্দেশে ছেড়ে গেছে।

রাশিয়ার দোনবাসের বিচ্ছিন্নতাবাদী নেতা দেনিস পুসিলিন নিশ্চিত করেন এমন তথ্য।

টেলিগ্রাম চ্যানেলে মঙ্গলবার দেনিস পুসিলিন বলেন, আরএম-৩ জাহাজটি ২ হাজার ৫০০ টন হট রোল স্টিল নিয়ে পশ্চিম রাশিয়ার রোস্তোভের দিকে গেছে।

দোনেৎস্ক রিপাবলিকের পিপলস মিলিশিয়া বিভাগ আলাদা একটি বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার স্পেশাল ফোর্সের সদস্য ও নৌ বাহিনীর সদস্যদের কড়া পাহাড়ায় জাহাজটিতে স্টিল বোঝাই করা হয়।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে বার বার দাবি করা হচ্ছে, রাশিয়া তাদের শস্য ও স্টিল লুট করে নিয়ে যাচ্ছে।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া হামলা করার আগে মারিউপোলে ২ লাখ টন লোহা ও স্টিল সামগ্রী ছিল। যার বাজার মূল্য ১৭০ মিলিয়ন ডলার।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক