গ্যাংস্টারের সঙ্গে ‌‌‘চুক্তি’ করে প্রাণ বাঁচেন অরিজিত সিং

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন ভারতের পাঞ্জাব প্রদেশের জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসওয়ালা। রোববার (২৯ মে) পাঞ্জাবের মানসা জেলায় প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি।

সিধু গ্যাংস্টারদের থেকে ৪ বছর ধরে হুমকি পাচ্ছিলেন বলে তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সঙ্গীতশিল্পী মিকা সিংহ জানিয়েছেন। পরে অবশ্য কানাডার এক গ্যাংস্টার নিজেই এ খুনের দায় স্বীকার করেন।

২৮ বছর বয়সি এ গায়কের মৃত্যুতে যখন তোলপাড় ভারতের বিনোদন জগত তখন অবিশ্বাস্য এক তথ্য সামনে এলো। এর আগে এমন গ্যাংস্টারের খপ্পরে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংও। প্রাণ বাঁচাতে গ্যাংস্টারের সঙ্গে গানের চুক্তি করেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ২০১৫ সালে দুঁদে গ্যাংস্টার রবি পূজারী অরিজিৎ সিংয়ের ম্যানেজার তরসানেকে ফোন করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৫ কোটি রুপি দিতে বলেন। সেই মুহূর্তে অত টাকা দিতে অস্বীকৃতি জানান অরিজিৎ সিং। তবে নিজের প্রাণ বাঁচাতে বিনামূল্যে কয়েকটি অনুষ্ঠান করার চুক্তিতে যেতে বাধ্য হন তিনি।

একটি ওয়েবসাইটের বরাতে এ খবর দিলেও এ বিষয়ে অরিজিৎ সিংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শনিবার পাঞ্জাবে ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় সরকার। তাদের মধ্যে গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসওয়ালাও ছিলেন। আর সেদিনই নিহত হন এ গায়ক।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক