ইউক্রেনকে যে শর্ত দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্টমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কৃষ্ণ সাগর থেকে অবরোধ সরিয়ে নিতে রাজি আছে রাশিয়া।

এর মাধ্যমে ইউক্রেনের গম ও ভূট্টার মতো শস্য বহনকারী জাহাজগুলোকে নিরাপদে বের হওয়ার সুযোগ দেবেন তারা। কিন্তু এর আগে ইউক্রেনকে সমুদ্রকে নিরাপদ করতে হবে।

গণমাধ্যম ইন্টারফ্যাক্স জানিয়েছে বাহরাইন সফরে ল্যাভরভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়া এরকম ব্যবস্থা নেওয়ার আগে সাগরে থাকা মাইনগুলোকে সরাতে হবে ইউক্রেনকে।

রাশিয়ার জাহাজকে আটকাতে সমুদ্রে মাইন লুকিয়ে রেখেছে ইউক্রেনীয় বাহিনী।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা গত সপ্তাহে অভিযোগ করেন, খাদ্য শস্য নিয়ে বিশ্বকে জিম্মি করে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে চাচ্ছে রাশিয়া।

আর কুলেবার এমন বক্তব্যের এক সপ্তাহ না পেরুতেই ইউক্রেনকে একটি শর্ত জুড়ে দিলেন ল্যাভরভ।

যুদ্ধের আগে ইউক্রেনের রপ্তানির ৯০ ভাগ এসব গভীর সমুদ্র বন্দর দিয়ে তাদের নিজ নিজ গন্তব্যে যেত। কিন্তু এখন সবগুলো বন্দর বন্ধ আছে।

ইউক্রেনে বিশ্ব বাজারে তাদের শস্য পৌঁছে দিতে না পারায় এসব পণ্যের দাম বেড়ে গেছে বহুগুণ এবং ইউরোপে খাদ্যাভাব দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক