ঢাকায় পাতাল রেল নির্মাণে জাপানের সঙ্গে ঋণচুক্তি

মেট্রোরেলের পর রাজধানী ঢাকায় প্রথম পাতাল রেললাইন নির্মাণেও ঋণ দেবে জাপান। মেট্রোরেল লাইন-৫ প্রকল্পের আওতায় ১৩ দশমিক ৫০ কিলোমিটার পাতাল মেট্রোরেল ও ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়াল মেট্রোরেল নির্মাণ করা হবে। এই প্রকল্পের মোট ব্যয় ৪১ হাজার ২৩৮ কোটি টাকা।

প্রকল্পটি বাস্তবায়নে জাপানের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।সেই সঙ্গে হয়েছে একটি অনুদান চুক্তিও।

মঙ্গলবার জাপান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে ভার্চুয়ালি এ চুক্তি দুটি স্বাক্ষরিত হয়। এর আওতায় জাপান সরকার প্রায় ১১ হাজার ৪০০ কোটি টাকার ঋণ এবং অন্য একটি প্রকল্পের জন্য প্রায় ৯ কোটি ২৮ লাখ টাকার অনুদান প্রদান করবে। এর সঙ্গে একটি বিনিময় নোটও স্বাক্ষরিত হয়েছে বলে ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওডিএ লোন প্যাকেজের আওতায় এই ঋণ ও অনুদান দিচ্ছে জাপান।

এতে বলা হয়, বিনিময় নোট চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি স্বাক্ষর করেন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া ঋণ ও অনুদান চুক্তিতে নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন।

সূত্র জানায়, নতুন এই মেট্রোরেলের অ্যালাইনমেন্ট হলো: হেমায়েতপুর-বলিয়ারপুর-মধুমতি-আমিনবাজার-গাবতলী-দারুসসালাম-মিরপুর-১-মিরপুর-১০-মিরপুর-১৪-কচুক্ষেত-বনানী-গুলশান-২-নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত। প্রকল্পটির আওতায় ১৩ দশমিক ৫০ কিলোমিটার পাতাল মেট্রোরেল এবং ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়াল মেট্রোরেল নির্মাণ করা হবে। প্রকল্পের মোট ব্যয় ৪১ হাজার ২৩৮ কোটি টাকা।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির