ভিটামিন বি১২ স্বল্পতায় করণীয়

গ্যাস্ট্রিকের ব্যথা উঠলেই অনেকে একটা ওষুধ খেয়ে নেন। এতে ব্যথা কমলেও অন্য ধরনের সমস্যা দেখা দেয়। গ্যাস্ট্রিকের ওষুধ পাকস্থলীর পিএইচ বাড়িয়ে রাখে, যার ফলে এই ভিটামিন বি১২ পাকস্থলীতে শোষণ হতে পারে না। যাঁরা প্রায়ই গ্যাস্ট্রিকের ওষুধ খান তাঁদের উচিত নিয়মিত ভিটামিন বি১২ সাপ্লিমেন্ট খাওয়া।

এ ছাড়া অন্যান্য রোগের কারণেও ভিটামিন বি১২-এর স্বল্পতা দেখা দিতে পারে। এর অভাবে আমাদের শরীরে রক্তশূন্যতা দেখা দেয়।

 

লক্ষণ

♦ দুর্বলতা, অবসাদ, মাথা ধরা

♦ বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট

♦ চামড়া ফ্যাকাসে হয়ে যাওয়া

♦ জিহ্বা অতিরিক্ত মশৃণ হয়ে যাওয়া

♦ ক্ষুধামন্দা

♦ খাবারে অরুচি

♦ পেটে গ্যাস হওয়া

♦ মল বেশি শক্ত বা পাতলা হওয়া

♦ স্নায়ু বা নার্ভের সমস্যা

♦ হাত-পায়ে দুর্বল লাগা

♦ অবশভাব

♦ চিলিক দেওয়া

♦ হাঁটা-চলায় সমস্যা

♦ দৃষ্টিশক্তি কমে যাওয়া

♦ মানসিক স্বাস্থ্যের অবনতি

♦ ডিপ্রেশন

♦ স্মরণশক্তি কমে যাওয়া

♦ খিটখিটে মেজাজ

♦ পরিবারের বয়স্ক সদস্য, গর্ভবতী ও প্রসূতির জন্য ভিটামিন বি১২ জরুরি

করণীয়

লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক রক্ত পরীক্ষা করতে দিতে পারেন।

মানব শরীর নিজে থেকে ভিটামিন বি১২ তৈরি করে না। দুধ, পনির, ডিম, মাংস, সামুদ্রিক মাছে ভিটামিন বি১২ পাওয়া যায়। শরীর বেশিদিন এই ভিটামিন সংরক্ষণ করতে পারে না, তাই সেসব খেতে হবে ঘন ঘন। উদ্ভিজ্জ খাবারে ভিটামিন১২ কম থাকে। তাই নিরামিষাশীদের শরীরে ভিটামিন বি১২-এর স্বল্পতা বেশি দেখা দেয়। মদ্যপানেও ভিটামিন বি১২-এর ঘাটতির ঝুঁকি বাড়ে।

পরামর্শ দিয়েছেন

ডা. আলমগীর মো. সোয়েব

কনসালট্যান্ট (ইএনটি)

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির