ইউক্রেনকে ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইউক্রেনকে ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোনসহ রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে এ সহায়তা দেওয়া হবে।

বুধবার যুক্তরাজ্য এই সহায়তার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া গত ফেব্রুয়ারিতে হামলার পর থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। এ সহায়তা দিলে সেটির মোট পরিমাণ গিয়ে দাঁড়াবে ২৩০ কোটি পাউন্ডে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সহায়তার মধ্যে রয়েছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন, নতুন ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং ইউক্রেনীয় সেনাদের জন্য হাজার হাজার গুরুত্বপূর্ণ কিট।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ক্রমেই বর্বর হয়ে উঠেছে। যুক্তরাজ্যের অস্ত্র, সরঞ্জাম এবং প্রশিক্ষণ এই আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষাকে জোরদার করছে। পুতিনকে ব্যর্থ করতে আমরা ইউক্রেনের জনগণের পক্ষে সমর্থন অব্যাহত রাখব।

উল্লেখ্য, রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনকে ট্যাংকবিরোধী ক্ষেপণাস্ত্রের মতো সামরিক সহায়তা প্রদানকারী প্রথম দেশগুলোর মধ্যে ব্রিটেন অন্যতম। দেশটি ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণও দিচ্ছে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির