নিউজ ডেস্ক, সম্পাদনায়ঃ আরজে সাইমুরঃ ফটোগ্রাফি একটি ক্রিয়েটিভ সেক্টর। এই সেক্টরে অনেক মেধা এবং ধৈর্যের সাথে কাজ করতে হয। হাতে দামি ক্যামেরা হলেই ভাল ফটোগ্রাফার হওয়া যায় না। একজন দক্ষ ফটোগ্রাফার হতে হলে অবশ্যই নিজেকে হতে হবে অনেক ডেডিকেটেড, ধৈর্যশীল এবং এডিটর। একজন সফল ফটোগ্রাফার হতে হলে অবশ্যই প্রচুর কাজ করতে হবে এবং অনেক সময় দিতে হবে। যেমনটি এই সময়ের তরুণ প্রজন্মের ফটোগ্রাফার নয়ন আহম্মেদ। মিডিয়া পাড়ায় বেশ পরিচিত মুখ নয়ন আহম্মেদ। চমৎকার ফটোগ্রাফির জন্য মিডিয়ায় তারকাদের কাছে তার রয়েছে বেশ চাহিদা। ছবি তোলার পাশাপাশি নয়ন মডেলিং ও অভিনয় করেন। এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। পরিচালনায় নাম লেখালেন তিনি। প্রথমবারের মতো নাটকের নির্দেশনা দিলেন নয়ন। ‘তুমি আছো হৃদয়ে’ শিরোনামে নাটকটির নির্দেশনা দিয়েছেন তিনি। গত ২৬ ও ২৭ আগস্ট নাটকটির শুটিং করেছেন। প্রথমবার নিদের্শনা নিয়ে নয়ন আহম্মেদ বলেন, ‘সবাই চায় তার চিন্তা ভাবনা গুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে। তেমনই আমার কিছু সুস্থ চিন্তাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতেই পরিচালনা শুরু করা। আমি ফটোগ্রাফি ও অভিনয়ের পেশার সাথে জড়িত। পরিচালনায় যেহেতু এই প্রথম তাই প্রথম নির্দেশনা দিচ্ছি এটা ভেবেই অনেক আনন্দ হচ্ছিল আবার একটু ভয় ও হচ্ছিল। কারণ পরিচালনা খুব চ্যালেঞ্জিং বিষয়। সকল ভয় দূর করে সুন্দর একটি কাজ নির্মাণ করতে পেরেছি তা খুবই দুর্দান্ত ব্যাপার ছিল। সামনে কিছু নাটক ও মিউজিক ভিডিও নির্মাণ করবো।’ ‘তুমি আছো হৃদয়ে’ নাটকটিতে অভিনয় করেছেন, নিলয় হোসাইন,আন্দ্রিকা সনিয়া,মানব,কথা,রফিক,জয়সহ আরো অনেকে। কোন টিভি চ্যানেলে প্রচারিত হবে তা এখনও ঠিক হয়নি। টিভি চ্যানেলের সঙ্গে কথা হচ্ছে বলেন জানান নয়ন আহম্মেদ। এছাড়াও ইউটিউব চ্যানেল – ক্যারিয়ার মাল্টিমিডিয়াতে প্রচার করা হবে বলে জানান তিনি। Post navigation আমি পরীমনির স্বামী, এটা আমার গর্ব: রাজ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬৭তম আসরে সেরা রণবীর-কৃতি