রাজধানীর মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা নাখালপাড়া, হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ এপ্রিল) রাতে অনেকেই ইমার্জেন্সি হেল্পলাইন ৯৯৯ এ কল দিলে এ তথ্য জানিয়েছেন।
তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে জানায়, সমস্যা সমাধানে তারা কাজ করছে। আপনারা সতর্ক থাকুন। চুলা জ্বালানোর আগে গ্যাসের গন্ধ নাকে আসে কিনা বোঝার চেষ্টা করুন।
রাজধানীর বেশ কয়েকটি এলাকায় তিতাসের গ্যাস পাইপলাইন ছিদ্রের ঘটনা ঘটেছে। পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। গ্যাসের গন্ধে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
এদিকে এলাকাবাসীদের সতর্ক থাকতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।