আবারও পুলিশকে যে বার্তা দিল অ্যামনেস্টি

আবারও পুলিশকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দমনের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটি বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই তাগিদ দেয়। টুইটে গত ২৯ জুলাই বিএনপির ঢাকার প্রবেশপথগুলোয় অবস্থান কর্মসূচিতে পুলিশের বিভিন্ন তৎপরতার ভিডিও যুক্ত করে দেয়।

ভিডিওতে দেখা যায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাস্তায় পড়ে যাওয়ার পরও পুলিশ তাকে পেটাচ্ছে।

এর আগেও একই ধরনের তাগিদ দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, প্রতিবাদের অধিকার মানুষের মৌলিক অধিকার। কর্তৃপক্ষের উচিত কোনো অবাঞ্ছিত হস্তক্ষেপ ছাড়া এই অধিকার চর্চায় সহযোগিতা করা। সংগঠনটি এর আগে গত ৪ ও ৮ আগস্ট অনুরূপ বিবৃতি দেয়।

গত ৪ আগস্ট অ্যামনেস্টি বলে, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ করতে হবে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অ্যামনেস্টি জানায়, পুলিশ হামলা করার আগপর্যন্ত শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চলছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অন্তর্বর্তীকালীন দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিংহ বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেসব ভিডিও ও ছবি যাচাই করেছে, সেগুলোতে বাংলাদেশি কর্তৃপক্ষের মানবাধিকার লঙ্ঘনের বিষয় ফুটে উঠেছে। আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই, আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন কঠোরভাবে আইন মেনে চলে এবং নাগরিকদের বাক্স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা-সমাবেশের প্রতি সম্মান জানায়। মানুষের ক্ষতি এড়াতে এবং সংকট যেন ত্বরান্বিত না হয়, সে কারণেই এটা করা দরকার।’

আরো দেখুন

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত আমতলী উপজেলার নুরজাহান ক্লাবে

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জহুরুল হক মিলু, নড়াইল “সত্যের পথে অর্ধশত পেরিয়ে” এই

আগামি ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা,

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আগামী ৮ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা, শপথ

সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: একদিকে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে মাদকের সহজ প্রবেশপথ—চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মাদক

সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন