বুবলীকে আমি চিনি না: অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান কেন্দ্র করে সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর রেসারেসি সবার জানা। দুই নায়িকা একে অপরকে যে মনে করেন চরম শত্রু। আহত করতে শব্দ প্রয়োগে বাছবিচার করেন না তারা। এবার এই কোন্দলে যুক্ত হলো নতুন এক নাম। তিনি বুবলীর বড় বোন কণ্ঠশিল্পী মিমি।

সম্প্রতি এক ভিডিওতে অপু বিশ্বাসকে নিয়ে বিভিন্ন ধরনের অপমানসূচক মন্তব্য করেছেন মিমি। টোকাইসহ বিভিন্ন শব্দ প্রয়োগের মাধ্যমে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। বিষয়টি বুবলী চুপ থাকলেও মুখ খুলেছেন অপু বিশ্বাস।

বিষয়টি নিয়ে কথা বলতে ইচ্ছুক নন জানিয়ে সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘বুবলী কে? তাকেই তো আমি চিনি না।’

তিনি বলেন, ‘এখন আমার সব চিন্তাভাবনা কাজ ও পরিবার নিয়ে। অন্যদিকে নজর দেওয়ার একদম সময় নেই। কে কি বলল, সেসব বিষয়ে কথা বলারও কোনো ইচ্ছে নেই। আশা করি, এ বছর ভক্ত-দর্শকদের ভালো কিছু ছবি উপহার দিতে পারব।’

অপুকে নিয়ে মিমির ভিডিওবার্তা মানতে পারছেন না ভক্তরা। সেই সঙ্গে সাধারণ নেটাগরিকরাও অপু-বুবলীর মাঝে মিমির প্রবেশকে ভালো চোখে দেখছেন না। অনেকে মনে করছেন ইস্যুটি নিয়ে কথা বলে ভাইরাল হতে চান এ গায়িকা।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির