দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে সচিবদের নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভায় এ নির্দেশ দেন তিনি। নতুন সরকারের প্রথম এ সচিব সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মানের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সচিবদের নির্দেশনা দেন।

পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারকে সরকার পরিচালনার দলিল হিসেবে গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন তিনি। একই ধারাবাহিকতা ২০৪১ সাল পর্যন্ত বজায় রাখার বিষয়ে সভায় নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের সভায় আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের নির্দেশনার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় ও দিকনির্দেশনা দিয়েছেন। এ জন্য যতটুকু প্রয়োজন শক্ত পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারকে সরকার পরিচালনার দলিল হিসেবে নিতে সচিবদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির