গাইবান্ধায় নিউটন প্রিপারেটরী স্কুলভিত্তিক বই ঘর পাঠাগারের উদ্বোধন

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধিঃ গাইবান্ধা শহরের নিউটন প্রিপারেটরী স্কুলে স্কুলভিত্তিক বই ঘর পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা ও বই ঘর পাঠাগারের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয় স্কুলভিত্তিক এই ‘বই ঘর পাঠাগার’। সুখনগর নারায়নপুরে অবস্থিত নিউটন প্রিপারেটরী স্কুলে আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পাঠাগারটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জলা ক্রীড়া কর্মকর্তা মো. আলমগীর হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকমল চন্দ্র সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বই ঘর পাঠাগার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মেহেদী হাসান, নিউটন প্রিপারেটরী স্কুলের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র সরকার, শিক্ষক ফরিদা ইয়াসমিন, মোশাররফ হোসেন, রাফিয়া সুলতানা, বই ঘর পাঠাগারের সদস্য নিশাত তানিম, আসফিকুর রহমান ও আসিফ রায়হান প্রমুখ।
নিউটন প্রিপারেটরী স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার বলে, এখান থেকে আমরা ছড়া ও গল্পের বই নিতে পারব। আমরা অনেক খুশি হয়েছি।
গাইবান্ধা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, এই স্কুলভিত্তিক বই ঘর পাঠাগার উদ্যোগটি আমার ভালো লেগেছে, সকল প্রতিষ্ঠানে এমন দৃশ্যমান পাঠাগার থাকা অনেক জরুরি।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুকমল চন্দ্র সরকার বলেন, এই পাঠাগারের মাধ্যমে আমাদের স্কুলের শিশুরা অনেক কিছু শিখতে পারবে, এমন উদ্যোগ নেওয়ার জন্য বই ঘর পাঠাগারকে অসংখ্য সাধুবাদ জানাই। অত্র প্রতিষ্ঠান থেকে স্কুলভিত্তিক বই ঘর পাঠাগারের জন্য সবরকম সহযোগিতা অব্যাহত থাকবে।
বই ঘর পাঠাগার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মেহেদী হাসান বলেন, শিশু-কিশোরদের পাঠাভ্যাস কমে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। সবচেয়ে বড় কারণ হলো অভিভাবকেরা। পাঠ্যবইয়ের বাইরে কোনো বই-ই তাঁরা সন্তানকে পড়তে দিতে রাজি নন। কম বয়সেই তাদের হাতে তুলে দিচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস যার ফলে বই থেকে দূরে সরে যাচ্ছে। তাই ‘শিশু-কিশোরদের পাঠ্যবইয়ের পাশাপাশি এখন থেকে বইমুখী করতে হবে।
পরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি তুলি’ প্রতিপাদ্য নিয়ে বই ঘর পাঠাগারের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, শিশু-কিশোর পাঠকদের বই-উপহার, পাঠচক্র, পাঠ প্রতিযোগিতা, বিদ্যালয়ভিত্তিক বই পড়া কর্মসূচি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির