গাইবান্ধায় ২৯৩ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চল থেকে বিভিন্ন ব্রান্ডের ২৯৩ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন তার কার্যালয়ে প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর নাম মো. আব্দুস সোবহান ওরফে নাড্ডু। তিনি সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পারদিয়ারা গ্রামের মো. আব্দুল হামিদ ডাক্তারের ছেলে। পরিবারসহ তারা এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে বসবাস করছিলেন।
প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে এক বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এসময় আব্দুস সোবহানের বসতবাড়ির গোয়াল ঘর থেকে ৯টি বস্তায় বিভিন্ন ব্রান্ডের ২৯৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। সেইসাথে আব্দুস সোবহানকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার আরো জানান, গ্রেফতার আব্দুস সোবহানের বিরুদ্ধে এরআগেও খুন, ডাকাতিসহ পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।
প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মো. কামাল হোসেন ছাড়াও অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম), জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (নিঃ) মো. বদরুজ্জামান মোল্লাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির