ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানকে নিয়ে সিনেমা

ঢাকার অপরাধ দুনিয়ার এক সময়ের ত্রাস পিচ্চি হান্নান। ২০০৪ সালের ২৬ জুন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় শীর্ষ এই সন্ত্রাসী। এবার তাকে নিয়ে টালিউডে তৈরি হচ্ছে সিনেমা। নাম ‘হান্নান’।

এটি নির্মাণ করছেন কলকাতার শুভজিৎ রায় চক্রবর্তী। আর বাণিজ্যিক ঘরানায় নির্মিতব্য এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জয় চৌধুরী। তার সঙ্গে থাকছেন ওপার বাংলার দুই নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক।

তবে ‘হান্নান’ সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ জয় চৌধুরী। জানান, সব কিছু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরই এ বিষয়ে কথা বলতে চান তিনি।

তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সিনেমার বিষয়ে নিশ্চিত করেছেন এর প্রযোজক অরিত্র দাস। তার সঙ্গে যৌথ প্রযোজনায় রয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জোনাস ফিল্মস ইন্টারন্যাশনাল।

অরিত্র বলেন, একদম মশালা সিনেমা যাকে বলে, সেটাই বানাতে চলেছি। রোমান্স আছে, থাকবে ভরপুর অ্যাকশনও।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ