বাড়তি ভাড়া চাওয়ায় ‘যাত্রীদের মা’র’ধরে’ বাসচালক ও হেলপার নি’হ’ত

সাভারের আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে যাত্রীদের মারধরে আহত বাসচালক ও সহকারী মারা গেছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে দুপুর ২টার দিকে ইপিজেড সংলগ্ন এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীদের মারধরে তারা আহত হন। যাত্রীরাই তাদের হাসপাতালে ভর্তি করেন।
নিহতরা হলেন—ইতিহাস পরিবহণ বাসের চালক সোহেল রানা বাবু (২৬) ও তার সহকারী হৃদয় (৩০)।
আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হন ইতিহাস পরিবহণের চালক ও হেলপার। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য নিহত দুজনের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নিহত হৃদয়ের বড় ভাই আতিকুল ইসলাম জানান, একজন যাত্রী মিরপুর থেকে গাড়িতে ওঠেন। রাস্তায় ভাড়া নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। ভাড়া ২০ টাকা বেশি নিয়ে কথা কাটাকাটি হয়। বাসটি ইপিজেড এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িতে উঠে তার ভাইকে মারধর করে মেরে ফেলে। এরপর চালককেও তারা মারধর করে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির