শাকিবের এমন সময় আমাদেরও ছিল: ওমর সানী

একসময়ের জনপ্রিয় তারকা ওমর সানী। অনেক দিন পর এই ঈদে ‘ডেড বডি’ নামে একটি ছবি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি। এই সিনেমাসহ চলচ্চিত্র জগতের নানা প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন ওমর সানী।

‘ডেড বডি’ ছবিটি ঈদের তালিকা থেকে ছিটকে গেল কেন? এমন প্রশ্নের জবাবে ওমর সানী বলেন, আমাদের হলসংখ্যা এমনিতেই কম। এতগুলো ছবির ভিড়ে মাত্র ৮-১০টি হলে ছবিটি মুক্তি দিয়ে লাভ নেই। এটি এমন একটি ছবি হয়েছে, ৮০-৯০টি হলে মুক্তি পাওয়া উচিত। ‘রাজকুমার’ বেশি হল পাবে, এটি স্বাভাবিক। রানিং বড় তারকা শাকিবের ছবি এটি। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। শাকিবের এমন সময় আমাদেরও ছিল। আমার, মান্না সাহেব, রুবেল ভাইয়ের ঈদের ছবির রমরমা ব্যবসা ছিল।

এখন আমাদের সেই অবস্থা নেই। শাকিব খানেরও এখনকার অবস্থা একসময় থাকবে না। দেখা যাবে, শাকিবের ছবি পাঁচটি হলও পাবে না। এটাই বাস্তবতা। এসব নিয়ে চিন্তা করার কারণ নেই। তারপরও আমার ছবিটি না আসার পেছনে প্রযোজক, পরিচালক ভালো বলতে পারবেন।

কিন্তু শোনা যাচ্ছে, ‘ডেড বডি’ নাকি কোনো হলই পায়নি। সত্যি নাকি? আরেক প্রশ্নের জবাবের ঢালিউডের এই অভিনেতা বলেন, এসব ভুল কথা, ফালতু কথা, এসব মিথ্যা কথা। একশ্রেণির মানুষ এসব রটাচ্ছেন এবং এসব কারা করছেন বা কাদের ইন্ধনে করা হচ্ছে, আমাদের জানা আছে, নলেজে আছে। এসব রটিয়ে কোনো লাভ হবে না, ফায়দা হবে না।

ছবিটি মুক্তি বাতিলে খারাপ লাগছে না? প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন খারাপ লাগবে? এসব নিয়ে আমি মোটেই চিন্তিত নয়। কারণ, গত ৩২ বছরে বহুবার ঈদ উৎসবে আমার ছবি মুক্তি পেয়েছে। আমার ছবিও হল কাঁপিয়েছে। ফাটিয়ে ব্যবসা করেছে সেসব ছবি। সুতরাং এসব নিয়ে এখন আর ভাবি না। বলতে পারেন, চলচ্চিত্র নিয়েই এখন আর সেভাবে ভাবি না।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক