সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি

দেশের এক সিনেমা হল মালিক সিনেমা হলে দর্শক টানতে অভিনব উপায় বের করেছেন। ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলা সদরে ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে। ১০০ টাকার প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকের হাতে বিনামূল্যে এক প্যাকেট বিরিয়ানি তুলে দিচ্ছে কর্তৃপক্ষ।

শনিবার দুপুর ১২টা থেকে দর্শকদের জন্য চালু হয়েছে এই বিশেষ ‘অফার’।

জানা যায়, ঈসা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হলটি স্থাপিত হয়েছে ১৯৮৪ সালে। তবে গেল এক দশক ধরে বন্ধ ছিল এটি। একপর্যায়ে দর্শকশূন্যতায় সিনেমা হলটিতে ছবি প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ এক দশক পর ২০ এপ্রিল থেকে আবারও ঝংকার সিনেমা হলে ছবি প্রদর্শন শুরু করেছে হল কর্তৃপক্ষ।

বর্তমানে হলটিতে প্রদর্শিত হচ্ছে আদর আজাদ-পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ সিনেমা। ঈদের ছবি ও হল কর্তৃপক্ষের অফার দুটো কারণেই এখন দর্শক সমাগম বেড়েছে বলে জানায় হল কর্তৃপক্ষ।

হলটির ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন জানান, ঝংকার সিনেমা হলে দর্শকের জন্য ৫০০ আসন রয়েছে। প্রতিদিন চারটি শো চলছে, প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। এবার টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে ফ্রি এক প্যাকেট বিরিয়ানি তুলে দেওয়া হচ্ছে। আগামী এক মাস খাবরের এ ব্যবস্থা চালু থাকবে।

তিনি আরও বলেন, ‘সিনেমা হলে যত দিন দর্শক আসবে, ততদিন টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি দেওয়া হবে। মূলত দর্শক টানতেই এ ব্যবস্থা করা হয়েছে।’

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক