রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির

তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে বিএনপি।

আজ বুধবার দুপুরে রাজধানীর কচুক্ষেত বাজার স্বাধীনতা চত্বর ও উত্তরার হাজী ক্যাম্প আশকোনা এলাকায় পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এ কার্যক্রমের নেতৃত্ব দেন। এ সময় নিজেও পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেন।

বিএনপির এই আয়োজনে প্রায় দুই হাজার মানুষের মাঝে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি, মহিলা দল নেত্রী জাকিয়া সুলতানা পান্না, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল হাসান ইফাত, ১৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মন্জুরুল ইসলাম মনিরুল, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সুজন, ক্যান্টেনমেন্ট বোর্ড ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক