মেডিকেল শিক্ষকদের নিয়ে এ কেমন মন্তব্য নায়িকা মিষ্টি জান্নাতের!

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমায় অভিনয় করে ঢালিউডে পা রাখেন তিনি। নায়িকা পরিচয়ের বাইরে মিষ্টির রয়েছে আরেকটি বড় পরিচয়। তিনি রাজধানীর সাফেনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজে পড়াশোনা করে ডাক্তার হয়েছেন। বিভিন্ন ইস্যুতে একাধিকবার আলোচনায় এসেছে তার নাম।

তমা মির্জা ও শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে আলোচনায় আসেন নতুনভাবে। এর আগে বেশি আলোচনায় আসেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের তৃতীয় বউ হওয়ার গুঞ্জন নিয়ে। সম্প্রতি ঘটে যাওয়া সব বিষয় নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, বিয়ে ও শাকিব খানকে নিয়ে তিনি কথা বলেছেন। আলাপ-আলোচনার একপর্যায়ে মেডিকেলের শিক্ষকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এ নায়িকা। খারাপ প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে তিনবার ফেল করতে হয়েছে।

মিষ্টি জান্নাত বলেন, প্রযোজকরা সুন্দরী নায়িকাদের বিভিন্ন প্রস্তাব দেন। প্রেমও শুরু করেন। আমি প্রস্তাবে রাজি হইনি, প্রেমও করিনি; ওই সব সিনেমায় কাজও বাতিল করে দিয়েছি। এগুলো যে শুধু মিডিয়াতে হয় এমন না, এগুলো অন্য সেক্টরেও হয়। যদি মেডিকেল সেক্টরের কথা বলি— আমি যখন প্রথম বর্ষে পড়ি, তখন এক শিক্ষক রুমে জোরপূর্বক ডেকে নিয়ে প্রভা আপুর একটি ভাইরাল ভিডিও আমাকে দেখিয়েছিল এবং খারাপ প্রস্তাবও দিয়েছিল। আমি রাজি হইনি। ফলে আমাকে তিনবার ফেল করানো হয়েছে। এ ঘটনায় প্রিন্সিপালের কাছে নালিশও করেছিলাম। কোনো প্রতিকার পাইনি। শুধু তাই নয়, অন্য শিক্ষকরাও ডিস্টার্ব করেছে। আমার পোশাক নিয়ে কটু কথা বলত। এক শিক্ষক আমার ওয়াশরুমেও ঢুকে পড়েছিল। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিল কর্তৃপক্ষ।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির