গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী- নিহত, স্ত্রী আহত

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধি ,
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রতন মন্ডল (৩২) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা স্ত্রী হাজেরা বেগম (২৬) গুরুত্বর আহত হয়েছে।

শুক্রবার (২১ জুন) দুপুর ২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রতন মন্ডলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে। তিনি ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে। গুরুত্বর আহত স্ত্রী হাজেরা বেগমকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, মোটরসাইকেলে রতন মন্ডল স্ত্রীকে সঙ্গে নিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় রংপুরগামী ঢাকা-মেট্রো-স ১১-০৭৫৭ একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রতন মন্ডল নিহত ও আহত হয় তার স্ত্রী হাজেরা বেগম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির