কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা পুলিশের

সম্পাদনায়- সাইমুর রহমান:
এগারো দফা দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার (১১ আগস্ট) বিকেলে অন্তবর্তী সরকাররে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সাথে বৈঠক শেষে একথা জানানো হয়।

বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা পুলিশ ও র‍্যাব প্রধানের উপস্থিতিতে আন্দোলনরতদের সাথে এক বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে পুলিশের জন্য একটি স্বাধীন কমিশন গড়ে তোলার বিষয়ে ঐকমত্যে পৌছান তারা। যে কমিশনের অধীনে পরিচালিত হবে পুলিশ বাহিনী। পুলিশকে যেন আর রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতিক ঘটনায় পুলিশের মনবল ভেঙে গেছে, এই পোশাক পড়ে আর কাজ করতে চায় না পুলিশ সদস্যরা। খুব দ্রুতই মন্ত্রীসভার বৈঠকে এ নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেয়া হবে। পরিবর্তন করা হবে পোশাক এবং লোগোও।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সোমবার থেকে সবাই কাজে যোগ দিবেন, কেউ অন্যায় করে থাকলে, তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে তার আগে তার কথা শুনবে সরকার, তারপর নেয়া হবে ব্যবস্থা।

উল্লেখ্য, কর্মস্থলে নিরাপত্তা, ৫ আগস্ট এবং পূর্ববর্তী সহিংসতায় আহত-নিহতদের ক্ষতিপূরণ, পুলিশ সংস্কারসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করছিলেন পুলিশ সদস্যরা। গত ৮ আগস্ট পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা আইজিপির সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সের অফিস কক্ষে সাক্ষাৎ করে ১১ দফা দাবি তুলে ধরেন মাঠ পুলিশ সদস্যরা। দাবি বাস্তবায়নে কমিটি করে দেন আইজিপি।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির