ঢাবি-সাত কলেজ সংঘর্ষ ইস্যুতে মুখ খুললেন আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ইস্যুতে একটি পোস্ট দেন আজহারী।

তিনি লেখেন, শকুনদের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা। ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না। ঐক্যবদ্ধ থাকলে, দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব ইনশাআল্লাহ।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। একই সঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতীবাজারেও সড়ক অবরোধ করেন তারা। পরে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া চলেছে। তবে সকালে স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এমন অভিযোগে সায়েন্সল্যাব অবরোধের পর প্রোভিসি বাসভবনের দিকে আসতে চাইলে মুখোমুখি অবস্থান নেওয়াকে কেন্দ্র করে রোববার দিবাগত রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত এ ধাওয়া-পালটা ধাওয়া চলে।

রাতভর এ উত্তেজনাকে কেন্দ্র করে জরুরি মিটিং ডেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক