বিয়ে করলেন তানিয়া-শামিম?

অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা শামিম হাসান। দুজনই ছোট পর্দার পরিচিত মুখ। ব্যক্তিজীবন নিয়ে মাঝে মধ্যেই সংবাদের শিরোনাম হয়েছেন তারা। শোনা যায়, আরশ খানের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি শামিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তানিয়া! এবার এমন গুঞ্জনের মাঝেই ভাইরাল তাদের বিয়ের ছবি! যা দেখে রীতিমতো চমকে গেছে তাদের ভক্ত-অনুরাগীরা!

বৃহস্পতিবার রাতে হঠাৎই প্রকাশ্যে এলো এক নয়া জুটির ছবি! বিয়ের সাজে তানিয়া বৃষ্টি ও শামিম হাসান! এ দেখে যেন চক্ষু চড়কগাছ নেটিজেনদের। তবে কি বিয়ে করলেন তানিয়া-শামিম?

এদিকে আরেক ছবিতে তাদের বিয়ের গুঞ্জন আরও বাড়িয়ে দেন তানিয়া। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ করা সেই ছবিতে দেখা যায়, হলুদ শাড়িতে অভিনেত্রী। সঙ্গে জুড়েছেন ‘থার্সডে স্টিকার’। অর্থাৎ, বৃহস্পতিবারে হলুদ শাড়ি পরেছিলেন তানিয়া, আর সে থেকেই বিয়ের সাক্ষাৎ জল্পনা!

এদিকে তানিয়া-শামিমের সেই ভাইরাল পোস্টে অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। অধিকাংশই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন; তবে সেটি না বুঝে কিংবা বিভ্রান্তির শিকার হয়ে!

আদতে এটি তানিয়া-শামিমের বিয়ের ছবি নয়, একটি নাটকের শুটিংয়ের চিত্র। তাই যারা ভুল বুঝেছেন, তাদের জন্য মন্তব্যঘরে একটি বার্তাও দেন শামিম। অভিনেতা লেখেন, ‘অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিং এর ছবি- চিয়ারস!’ সেই মন্তব্য ঘরে এক নেটিজেনের মন্তব্য, ‘আগেও বুঝেছিলাম, তাই অভিনন্দন জানাইনি’।

প্রসঙ্গত, অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে যখন অভিনেতা আরশ খানের প্রেম গুঞ্জন তুঙ্গে, তখন বিষয়টি যেন এড়িয়েই গিয়েছিলেন তারা। কোনো ধরনের সম্পর্কে যে তারা নেই, এটিই বোঝাতে চেয়েছিলেন বারবার। এক পর্যায়ে দূরত্ব বাড়লে গুঞ্জন ওঠে- অভিনেতা শামিম হাসানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া।

এদিকে তানিয়ার সাম্প্রতিক কাজগুলোও বেশি ছিল শামিমের সঙ্গেই। দুজনকে নাকি বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা গেছে। সে থেকেই তানিয়া-শামিমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়। এমন আবহেই তাদের বিয়ের ছবি নাড়িয়ে দিল পুরো ভক্তমহলকে।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক