রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মিয়াজী

পলাতক শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীর দুদিনের রিমান্ড শেষে কারাগারে

শুক্রবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ থানা থেকে কঠোর নিরাপত্তায় আদালত এলাকায় আনা হয় তাকে। তবে আদালতের তোলা হয়নি তাকে। চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের নিচ তলায় পুলিশের জীপে করে সরাসরি নিয়ে যাওয়া হয় জেলা কারাগারে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি জীপে চড়িয়ে আদালত প্রাঙ্গনে আনা হয় মিয়াজীকে। এর আগে সকাল ৯টার দিকে তাকে নেওয়া হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয় তার।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়।’

গত ১৯ ফেব্রুয়ারি রাতে রুদ্রপুর গ্রামে শ্যামলছায়া পার্ক থেকে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে গ্রেফতার করা হয়। এর আগে তাদের অবস্থানের খবরে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পার্কটির সামনে অবস্থান নেয় উত্তেজিত ছাত্র-জনতা। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে সাবেক এমপিকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

গত ১৯ ফেব্রুয়ারি সকালে মিয়াজীকে আদালতে হাজির করে দুদিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন। রিমান্ডে কোন তথ্য পাওয়া গেছে কি না সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়