‘ছাবা’ সিনেমা দেখে আবেগে ভাসলেন মোদি

মারাঠি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজির জীবন কেন্দ্র করে তৈরি হয়েছে ‘ছাবা’ সিনেমা। সম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও সম্ভাজির স্ত্রী মহারানি জেশুবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। আর অক্ষয় খান্নাকে দেখা গেছে আওরঙ্গজেবের ভূমিকায়। শিবাজি সবন্তের মারাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় মোগল বাহিনী কীভাবে সম্ভাজির ওপর অত্যাচার করেছিল, তার বিবরণ তুলে ধরা হয়েছে।

এ সিনেমায় সম্ভাজিকে সব দুর্গ ও ধনসম্পদ সমর্পণ করে অবশেষে ইসলাম ধর্মগ্রহণ করতে বলেছিলেন আওরঙ্গজেব। কিন্তু তিনি তা করতে অস্বীকার করেন। ফলস্বরূপ তাকে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড।

আর এ মারাঠি ছত্রপতি সম্ভাজিকে নিয়ে তৈরি ‘ছাবা’ সিনেমা নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা। এই সিনেমা দেখে আবেগে ভাসছেন অনুরাগীরা। এবার এ সিনেমার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মোদি জানান— ‘ছাবা’ সিনেমা সারা দেশে ঝড় তুলেছে। চলচ্চিত্র জগতে মহারাষ্ট্র ও মুম্বাইয়ের অবদান নিয়ে বলতে গিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দিল্লির একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেছিলেন—মুম্বাইসহ সমগ্র মহারাষ্ট্রই মারাঠি ও হিন্দি সিনেমাকে সমৃদ্ধ করেছে। আর আজকাল তো সারা দেশে ‘ছাবা’ আলোড়ন তুলেছে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘ছাবা’। শুক্রবার পর্যন্ত এ ছবি বক্স অফিসে ২১৯.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়