ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুপুরে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে সবশেষ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারানোর মধুর স্মৃতি আরও একবার শোনালেন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ।

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারানোর সেই স্মৃতি জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলোর একটি বলেও জানান সরফরাজ। প্রতি বছর ১৮ জনু এলেই সেই স্মৃতি তার মনে পড়ে যায় বলেও জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

সরফরাজ বলেন, ‘আমি ছেলেদের অনুরোধ করেছিলাম যেন সবাই উদযাপনে যোগ দেওয়ার আগে আমাকে ট্রফিটা তুলে নিতে দেয়। এই লালিত স্মৃতিগুলো প্রতি বছর ১৮ জুন এলেই পুনরুজ্জীবিত হয়।’

সরফরাজের বিশ্বাস এবারও তার উত্তরসূরিরা শিরোপা ধরে রাখতে চেষ্টা চালাবে। তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই এমন একটি শিরোপা জয়ের স্বপ্ন থাকে যা সারাজীবন মনে থাকবে। আমরা আশা করি পাকিস্তান নিজ মাটিতে সফলভাবে তাদের মুকুট রক্ষা করবে।’

সরফরাজের এমন চাওয়া অনেকটাই মিলিয়ে যেতে পারে যদি দুবাইয়ে আজ ভারতের বিপক্ষে হেরে বসে পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় এই ম্যাচ হারলে একরকম বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। তখন বাংলাদেশের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি পরিণত হয়ে যেতে পারে নিয়মরক্ষার ম্যাচ হিসেবে।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক