মাঠে নামার আগে ভারতকে যে উপহার দিল পাকিস্তান

ভারত-পাকিস্তান; দুই প্রতিবেশী। অথচ, সীমান্ত সংঘাত ও রাজনৈতিক ইস্যুতে একে অন্যের সঙ্গে ঝামেলা লেগেই আছে দেশ দুটির। সেই ঝামেলা নিরসনে বড় ভূমিকা রাখতে পারে দুদেশের ক্রিকেট। সম্পর্ক উন্নয়নে যার নজিরও স্থাপন করেছে পাকিস্তান।

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ভারত পানি ঢেলে দিলেও উদারতার নজির স্থাপন করেছে পাকিস্তান। দুবাইয়ে পাক-ভারত ম্যাচ সামনে রেখে ভারতে উপহার পাঠিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের জেলখানায় বন্দি ২২ ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। মাছ ধরতে গিয়ে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করায় আটক করা হয়েছিল এই জেলেদের।

পিসিবিপ্রাধান ছাড়াও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে এই জেলেদের মুক্তি দেওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি। দুবাইয়ে দলের অনুশীলন দেখতে এসে এই খবর জানিয়েছেন নাকভি। বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছি।’

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। লাহোরে কাল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে কয়েক সেকেন্ড বাজানো হয়েছে ভারতের জাতীয় সংগীত। যা নিয়ে নাকভি বলেন, ‘টুর্নামেন্ট আইসিসি আয়োজন করছে।’

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির