সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: আমিনুল হক

সংস্কারের নামে একটি গোষ্ঠী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেছেন, তারা ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। যার মাধ্যমে মূল কাঠামো ঠিক না করে রাষ্ট্র ভেঙে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশের সামগ্রিক শৃঙ্খলা ফিরবে।

রোববার দুপুরে রাজধানীর বারিধারা জি ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারে থাকা স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যার কারণে জাতি কাঙিক্ষত ভোটাধিকার এখনো ফিরে পায়নি। দেশের সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ এখন ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। জনগণের সরকারের মাধ্যমে এ দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারের দোসররা চাঁদাবাজি দখলদারি লুটতরাজ করে দোষ চাপাচ্ছে বিএনপির নামে। বিএনপি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেবে না এবং দলে কোনো অনুপ্রবেশকারীরও ঠাঁই হবে না।

তিনি বলেন, স্বৈরাচারের দোসররা নানাভাবে এখন বিএনপি সাজার চেষ্টা করছে। বিশেষ করে প্রশাসনে বেশি হচ্ছে। এসব দোসরকে কখনোই বিএনপিতে রাখা যাবে না।

ভাটারা থানা বিএনপি আহ্বায়ক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, তহিরুল ইসলাম তুহিন এবং আফাজ উদ্দিন প্রমুখ।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির