পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন ইন্টার্ন চিকিৎসকদের

ম্যাটসসহ নিম্নমানের সব মেডিকেল কলেজ বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে সোমবার ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল ও ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েন মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীরা। যুগান্তর ব্যুরো থেকে পাঠানো খবর:

ময়মনসিংহে ম্যাটসসহ নিম্নমানের সব মেডিকেল কলেজ বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। পরে তারা হাসপাতাল পরিচালক বরাবর শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। এতে সুমনা সিফাত, নাওরিন সুলতানা, আল রাজি ও হারুন অর রশিদ প্রমুখ।

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, দাবি আদায় না হলে তারা ওয়ার্ডে ফিরবেন না।

সিলেটে দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে রোববার থেকে কর্মবিরতি পালন করেছেন তারা। ফলে রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। পরে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সোমবারও ক্লাস বর্জন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শিক্ষার্থীরা। চমেক অধ্যক্ষ ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীরাও যোগ দিয়েছে। গত দুই দিন ধরে ক্লাসে আসছে না তারা।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির