‘রাষ্ট্র কাঠামোর পাশাপাশি মানুষের মধ্যেও সংস্কার আনতে হবে

রাষ্ট্র কাঠামো সংস্কারের পাশাপাশি মানুষের মধ্যেও সংস্কার আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত প্রতিনিধি পরিষদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বেগম সেলিমা রহমান বলেন, এটা ভাষার মাস। আর আজ আমরা মুক্ত ভাষায় কথা বলতে পারছি। কিন্তু দীর্ঘ ১৭ বছর আমরা মুখ খুলে কথা বলতে পারিনি। সে সময় তারা (আওয়ামী লীগ) গুম, খুন, ধর্ষণসহ এমন কোনো অপকর্ম নেই, যা করেনি এবং এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের মৌলিক নীতিবোধ নষ্ট করে দেওয়া হয়েছে।

বিএনপির প্রবীণ এই নেত্রী বলেন, সংস্কার শুধু রাষ্ট্র কাঠামোতে নয়; মানুষের ভেতরেও সংস্কার আনতে হবে। প্রজন্মের ভেতর সে সংস্কারের কাজটা শিক্ষকদের করতে হবে। একটা সময় ছাত্রলীগ দ্বারা শিক্ষকরা লাঞ্চিত হতেন, অপমানিত হতেন।কিছুদিন আগে শিক্ষার্থীদের পিকনিকের বাস ডাকাতির শিকার হয়েছে। এ কাজগুলো করছে আওয়ামী লীগের দোসররা। যারা পার্শ্ববর্তী দেশের (ভারত) সহায়তায় দেশে অরাজকতা তৈরি করছে। আমরা অনেক বুকের রক্ত দিয়েছি, সে রক্তের সম্মান তখনই দেওয়া হবে, যখন দেশ থেকে হানাহানি, রাহাজানি, সিন্ডিকেটের অবসান হবে।

তিনি আরও বলেন, দেশে এখন ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি বেড়ে গেছে। পালিয়ে যাওয়া হাসিনার জন্য তার দলের নেতাকর্মীরা যে কর্মকাণ্ড ঘটাচ্ছে, সেসবের প্রতি আমি ধিক্কার জানাই। বর্তমানে কিশোর গ্যাংসহ সামাজিক পরিস্থিতির যে অবক্ষয় ঘটেছে, তার থেকে উত্তরণ ঘটাতে পারবেন শিক্ষকরাই।

সেলিমা রহমান বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন। বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষায় খাদ্যের ব্যবস্থা করেছিলেন, মেয়েদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন। কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস অবস্থায় রয়েছে। এখনকার তরুণ প্রজন্ম শিক্ষাবিহীন অবস্থায় রয়েছে। তবে এখন একটা পরিবর্তন এসেছে। একটা সময় কোনো শিক্ষক অবসরে গেলে কেবল ছাতা বগলে করে বাড়ি ফিরে যেতেন। কিন্তু খালেদা জিয়া শিক্ষকদের জন্য পেনশন স্কিমের ব্যবস্থা করেছেন। সুতরাং আজকে আপনাদের যে প্রত্যাশা রয়েছে, বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, তা পূরণ হবে।

সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী ফজলুল হক, মো. আবদুল্লাহ সরকার, সংগঠনের সভাপতি মো নুরুজ্জামান আনসারি, সাধারণ সম্পাদক মো মনিরুজ্জামান প্রমুখ।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির