‘আ.লীগের কবর বাংলাদেশে হবে না’

জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার দুপুরে রংপুর কেরামতিয়া মসজিদের সামনে গণসংযোগের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওসমান হাদি বলেন, বর্তমান সরকারের একটা অংশের মদদ ছাড়া আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচনি প্রচারণা চালাবে এই দুঃসাহস তাদের নাই।

সরকারের উদ্দেশে তিনি বলেন, জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হতে দেওয়া হবে না। হয় তাদের দিল্লি যেতে হবে অথবা তাদের লাশ বঙ্গোপসাগরে ভেসে যাবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, এই সরকারের আমলে জুলাই, পিলখানা ও শাপলা চত্বর গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। একই সঙ্গে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিকল্প নেই।

এ সময় আগামী ২৫ এপ্রিল শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে দল-মত নির্বিশেষে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক