হামজার বাজে দিনে জয়ে ফিরল শেফিল্ড

টানা তিন হারে পিছিয়ে পড়েছিল শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে প্রোমোশন পেতে জিততেই হতো। কঠিন সমীকরণের লড়াইয়ে ভুল করেনি শেফিল্ড। হারিয়েছে কার্ডিফ সিটিকে। তবে টিকে থাকার ম্যাচে ফাউল করে হলুদ কার্ড দেখেছেন হামজা চৌধুরি।

ঘরের মাঠে কার্ডিফের ওপর ছড়ি ঘুরিয়েছিল শেফিল্ড। বল দখল, গোলে শট এবং আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল। জয়টাও এসেছে। গোস্তাভো হার্মারের পর জাল খুঁজে পান বেন ব্রেনটন দিয়াজ। ২-০ গোলের এই জয়ে টেবিলেও উন্নতি হয়েছে হামজাদের।

চ্যাম্পিয়নশিপ টেবিলে তিন নম্বরে শেফিল্ড। ৪৩ ম্যাচে তাদের পয়েন্ট ৮৬। শীর্ষ দুইয়ে যথাক্রমে ৯১ করে পয়েন্ট নিয়ে লিডস ইউনাইটেড ও বার্নলি। লিগের বাকি তিনটি ম্যাচ। প্রিমিয়ার লিগে শীর্ষ দুইয়ে থাকা দল দুটি সরাসরি খেলবে। তিন থেকে ছয় নম্বরে থাকা চার দল খেলবে প্লে অফ। সেখান থেকে একটি দল পাবে ইংলিশদের শীর্ষ লিগে প্রোমোশন।

হামজাদের দল অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগ নিশ্চিতের দৌড়ে টিকে আছে ভালোভাবে। তবে শেষ তিন ম্যাচে হার দেখায় অনেকটা পিছিয়ে পড়েছিল। এখন বাকি তিনটি খেলার প্রতিটিই শেফিল্ডের জন্য ফাইনালতুল্য। এরমাঝে শীর্ষ দুইয়ে থাকা বার্নলির বিপক্ষেও খেলা আছে। ২১ এপ্রিল বার্নলির বিপক্ষে ম্যাচের পর স্টোক সিটি ও ব্ল্যাকবোর্ন রোভার্সের বিপক্ষে খেলবে হামজা ব্রিগেড। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে জয়ের বিকল্প নেই সাউথ ইয়র্কশায়ারের দলটির।

দারুণ দক্ষতায় হামজাদের জয় নিশ্চিত করে দেন দিয়াজ (সবার ডানে)— সংগৃহীত ছবি
কঠিন হয়ে পড়া সমীকরণ হামজারা গতকাল শনিবার কিছুটা হলেও সহজ করেছেন। কার্ডিফের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে শেফিল্ড। ১৫টি শটের পাঁচটিই রেখেছে গোলমুখে। ৫৬ শতাংশ বল দখলে রেখে আক্রমণ বাড়ানো হামজাদের দল এগিয়ে যায় ৩৩ মিনিটে। হার্মার ভাঙেন ডেডলক।

৬৯ মিনিটে প্রতিপক্ষে খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন হামজা। তবে কার্ড দেখলেও দিনটি দারুণ ছিল বাংলাদেশি তারকা ফুটবলারের। মাঝের সময়ে মরিয়া হয়ে ফেরার চেষ্টা করে কার্ডিফ। ম্যাচের ৮৭ মিনিটে সেই স্বপ্নে শেষ পেরেক ঠুকে দেন দিয়াজ। নির্ধারিত সময় শেষে ম্যাচটাও থামে ২-০ ব্যবধানে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির