এবার পর্দার আড়ালের নায়কদের নিয়ে যা বললেন চিত্রনায়ক শাকিব খান

কুরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা তাণ্ডব। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির শুটিংয়ে এখন ব্যস্ত সময় কাটছে শাকিব খানের। আর সেই ফাঁকেই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পর্দার আড়ালের নায়কদের অবদানের কথা তুলে ধরে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুটিংয়ে সাহায্যকারী মানুষকে শ্রদ্ধা জানিয়েছেন শাকিব। সোশ্যাল মিডিয়ায় ঢাকাই সিনেমার এই তারকা পর্দার আড়ালের নায়কদের অবদান তুলে ধরেন পোস্টের মাধ্যমে।

ফেসবুকে শাকিব খান লেখেন, ‘দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম। প্রযোজক, পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেওয়া থেকে শুরু করে লাইট বসানো, সেট তৈরি, খাবার পরিবেশন; সবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো।’

পর্দার পেছনে থাকা এসব মানুষকে শ্রদ্ধা জানিয়ে শাকিব লেখেন, ‘একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকের অবদান অপরিসীম। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানাই এসব শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার পরিশ্রমী মানুষদের, যারা নীরবে নিভৃতে নিজেদের শ্রম দিয়ে যান আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে।’

উল্লেখ্য, শাকিব খানকে সবশেষ দেখা গেছে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায়। গত রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা এখনো চলছে প্রেক্ষাগৃহে। দেশের বাইরেও মুক্তি পেয়েছে ‘বরবাদ’। এতে শাকিবের নায়িকা টালিউডের ইধিকা পাল। আর এবার আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূরকে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির