গোবিন্দগঞ্জে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

গাইবান্ধা প্রতিনিধি, আঃ খালেক মন্ডল, সম্পাদনায়- সাইমুর রহমান:

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যালী, আলোচনা সভা ও কেক কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের নিউ ভাগ্যকুটির জুয়েলার্সের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে কল্পনা জুয়েলার্সের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু। বিশেষ অতিথি হিসাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি রাহেনুল ইসলাম জুয়েল, উপজেলা বাজুসের প্রধান উপদেষ্টা শ্রী বৈদ্যনাথ তালুকদার, সভাপতি শ্রী সাধন চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক নূর আজম চৌধুরী রাজন, সহ-সভাপতি শ্রী তপন চন্দ্র মহন্ত, জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন রাজু, কোষাধ্যক্ষ শ্রী বাবুল চন্দ্র মহন্ত, সাংবাদিক সাজাদুর রহমান সাজুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান, বাজুস অত্যন্ত সুনামের সঙ্গে ৬০ বছর অতিবাহিত করেছে। সেই সঙ্গে গোবিন্দগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীরাও দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে।

আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে কেক কর্তন এবং অতিথিদের মিষ্টি মুখ করানো হয়। বাজুস সদস্যরা জুয়েলার্স দোকান বন্ধ রেখে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক