জাতীয় প্রেস ক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন স্থগিত

ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৫:
জাতীয় প্রেস ক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থীসহ একজন বাদে সকল সাধারণ সম্পাদক প্রার্থীর লিখিত আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থীরা নির্বাচন স্থগিতের দাবি জানালে বিষয়টি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করা হয়।

আলোচনার পর নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচন সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ ও সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম শফিকুল হোসেনসহ সংশ্লিষ্ট সদস্যরা স্বাক্ষর করেন।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের