ব্যাংক হলিডে নিয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) একদিনের সরকারি ছুটি ঘোষণা করায় সেদিন দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে এদিনকে ব্যাংক হলিডে হিসেবে বিবেচনা করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বরের স্মারকের মাধ্যমে সরকার নির্বাহী আদেশে ৩১ ডিসেম্বর একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এ প্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত সব তফশিলি ব্যাংক ওই দিন বন্ধ থাকবে।

তবে ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবেও গণ্য হবে। একইসঙ্গে বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপণী-২০২৫ এর সঙ্গে সংশ্লিষ্ট শাখা বা বিভাগগুলো প্রয়োজনে ব্যাংক কর্তৃপক্ষের নিজস্ব বিবেচনায় খোলা রাখা যাবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, হিসাব সমাপণী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো প্রয়োজন অনুযায়ী অভ্যন্তরীণ ব্যবস্থাপনা গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

বাংলাদেশ ব্যাংক

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির