ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২৪

ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের একটি হোটেল ও ক্যাফেতে নতুন বছর উদযাপন চলাকালে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) খেরসন অঞ্চলের রাশিয়া-নিয়োগপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালদো প্রথমে টেলিগ্রামে এক বিবৃতিতে এ দাবি করেন। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও শীর্ষ রাজনীতিকরা ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ তোলেন। তবে ইউক্রেন বরাবরই বলে আসছে, তারা বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না।

বিবৃতিতে সালদো জানান, উপকূলীয় গ্রাম খোরলিতে নতুন বছর উদযাপনের স্থানে তিনটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। তিনি একে বেসামরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলা বলে উল্লেখ করেন এবং বলেন, বহু মানুষ আগুনে পুড়ে মারা গেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তথ্যে ২৪ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হওয়ার খবর মিলেছে। এতে কোনো সন্দেহ নেই যে হামলাটি আগেভাগে পরিকল্পিত ছিল এবং ড্রোনগুলো ইচ্ছাকৃতভাবে নতুন বছরের উদযাপনে জড়ো হওয়া বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে। তারা একে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের পশ্চিমা সমর্থকরাই শেষ পর্যন্ত এ ঘটনার জন্য দায়ী। রাশিয়ার সংসদের উভয় কক্ষের স্পিকারসহ শীর্ষ রাজনীতিকরাও কিয়েভের নিন্দা জানান।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির